ব্যবহারের শর্তাবলী
এই ব্লগের শর্তাবলী জেনে নিন
আলো হোক (aalohok.com) ব্লগে আপনাকে স্বাগত। আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ এবং ব্যবহার করার অর্থ
হলো আপনি নিচে উল্লেখিত শর্তাবলীতে (Terms and Conditions) সম্পূর্ণ সম্মতি জানাচ্ছেন। আপনি যদি এই শর্তগুলোর কোনোটির সাথে একমত
না হন, তবে অনুগ্রহ করে এই ওয়েবসাইটটি ব্যবহার করা থেকে
বিরত থাকুন।
১. বৌদ্ধিক
সম্পত্তি (Intellectual Property)
আমাদের ব্লগে প্রকাশিত সমস্ত
কন্টেন্ট—যথা প্রবন্ধ, লেখা, ছবি, গ্রাফিক্স
এবং লোগো— ‘আলো হোক’-ব্লগের ও তার মালিকের নিজস্ব
সম্পত্তি এবং এটি কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। পূর্বানুমতি ছাড়া এই ব্লগের কোনো
লেখা বা ছবি অন্য কোথাও কপি, পুনরায় প্রকাশ, বিক্রি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
তবে, আপনি চাইলে ব্লগের আর্টিকেলের লিংক সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও
শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ‘আলো হোক’-ব্লগের ক্রেডিট (Reference) দিতে হবে।
২. তথ্যের
যথার্থতা (Accuracy of Information)
আমরা ব্লগে সবসময় সঠিক, নির্ভরযোগ্য এবং সাম্প্রতিক তথ্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তবে,
প্রযুক্তি এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে প্রতিনিয়ত পরিবর্তন
আসে। তাই ব্লগে দেওয়া কোনো তথ্যের উপর ভিত্তি করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নেওয়ার আগে নিজ দায়িত্বে তা যাচাই করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। ব্লগের কোনো
তথ্যের ব্যবহার বা প্রয়োগের কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ক্ষতি হলে ‘আলো
হোক’ ব্লগের মালিক দায়ী থাকবে না।
৩.
ব্যবহারকারীর মন্তব্য (User Comments)
‘আলো হোক’ ব্লগের
মালিক পাঠকদের ব্লগের বিভিন্ন প্রবন্ধে সরাসরি মন্তব্য করার সুযোগ দেন না। তবে
ইমেলের মাধ্যমে যে কোন গঠনমূলক আলোচনাকে স্বাগত জানানো হয়ে থাকে।
৪. তৃতীয়
পক্ষের লিংক (Third-Party Links)
আমাদের প্রবন্ধের তথ্য সমৃদ্ধ করতে বা তথ্যসূত্র হিসেবে আমরা বিভিন্ন থার্ড-পার্টি ওয়েবসাইট বা বাইরের উৎসের লিংক যুক্ত করতে পারি।
১. ওইসব বাইরের
ওয়েবসাইটের কন্টেন্ট, কার্যকলাপ বা তাদের গোপনীয়তা
নীতির (Privacy Policy) ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
২. লিংকে ক্লিক করে
অন্য কোনো ওয়েবসাইটে গেলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।
৫. বিজ্ঞাপন
(Advertisements
and Sponsorship)
আমাদের ব্লগে গুগল অ্যাডসেন্স
(Google
AdSense) বা অন্যান্য থার্ড-পার্টি প্ল্যাটফর্মের বিজ্ঞাপন
প্রদর্শিত হতে পারে। বিজ্ঞাপনে দেখানো কোনো থার্ড-পার্টি পণ্য বা পরিষেবার গুণগত
মান বা সত্যতা যাচাইয়ের দায়িত্ব ব্যবহারকারীর নিজস্ব। বিজ্ঞাপিত কোনো পণ্যের
কারণে ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হলে ‘আলো হোক’ ব্লগ ও এর মালিক দায়ী থাকবে না।
৬. শর্তাবলী
পরিবর্তনের অধিকার (Changes to Terms)
‘আলো হোক’ ব্লগের
মালিক কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত
শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর বলে গণ্য হবে। আপডেট থাকার জন্য
ব্যবহারকারীদের নিয়মিত এই পেজটি ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
যোগাযোগ (Contact Us)
আমাদের ব্যবহারের শর্তাবলী নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন, অভিযোগ বা মতামত থাকে, তবে অনুগ্রহ করে ইমেলে আমাদের সাথে যোগাযোগ করুন।
